আবেদন : রতন বসাক

রতন বসাক 
 আবেদন : রতন বসাক

ধীরে ধীরে বেড়ে যাচ্ছে
মৃত্যু মিছিল ভবে,
এত বলার পরেও তবু
বাইরে কেনো তবে ?

চেইন যদি ভাঙতে পারি
তাতেই বাঁচা যাবে,
ভাইরাস রোগে মৃত্যু হতে
মানুষ রক্ষা পাবে ।

অার করিস না ভুলটা এখন
বাইরে গিয়ে তোরা,
লক ডাউনে আপাতত
বন্ধ থাকুক ঘোরা ।

ঘরেই একটু মানিয়ে নে
সবার ভালোর জন্য,
সব ঠিক হয়ে গেলে পরে
আমরা হবো ধন্য ।

সোসাল ডিসটেন্স রেখে সদা
মিলবো সবাই আগে,
সুস্থ থাকবো জীবন পথে
রোগ যেন না লাগে ।

আবার বলি ঘরেই থাকিস
এই ক'টা দিন ধরে,
ভাইরাস গুলো চলে গেলে
বাইরে ঘুরিস পরে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.