কবিতা : নাম উমা দে

কবিতা : নাম উমা দে
কবিতা : নাম উমা দে

শিরোনাম পাত্রী সাজিয়ে দেওয়া
তপ্ত দিন,না হলে গভীর শীতের সাঁঝে-
সংসারের মাঝের জায়গায়
 নয় বয়সের প্রান্ত জানালায়।
, কখনো অপর্যাপ্ত, কখনো বহু কষ্টে জোগাড হয়তো চেয়ে চিন্তে ...
তবু বাবা মা খুশি হন সাধের সন্তানের দুহাত চার করতে পারলে।
এ কথা কোন্ সাবেকি কালের ,তবে পুরাতন কথা ধ্রুব সত্য, চন্দ্র সূর্য সম।
কন্যা যায় পরিবেশ থেকে পরিবেশান্তরে -
কত পৃথকীকরণ থাকে অপেক্ষারত....
খাওয়া পরা কথাবার্তা চলাফেরায়।
তবু সব মানিয়ে নিয়ে চলে যেতে হয়...
সব নারী শেখে সেই তো আপন ঘর-
তবে সেই আপন ঘরের কজন আপন কজন পর!?
সে হিসেব কজন পারে মেলাতে এ বাংলার বুকে,
কজন পেয়ে থাকে স্বামীর আদর।
হতভাগিনী নারী স্বামীর সন্তান প্রসব করে-
তাও যদি পরপরই কন্যা সন্তান হয়, দোষ কার?
চন্দ্র সূর্য গ্রহ হাতের মুঠোয়-
দোষ নারীর ,সে অসহায়....
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.