![]() |
| বন্য মেয়ে : দীপান্বিতা রায় সরকার |
শ্যামলা সবুজ বন্য ফুলে..
মেঘলা চুলে গগণ ছুঁয়ে ,
রূপের আখর ভরছে যে।
ছুঁইছে দিক অন্ত ব্যপি...
সবুজ ঘাসের গালচে পাতি,
হরিৎক্ষেত্র গড়ছে যে।
ও যে বন্য পাড়ার ছন্নছাড়া মেয়ে..
ধন্য করে মাটির আঁচল,
স্বর্ণ হয়েছে।
সাতটি তারার তিমির হতে..
নিখাদ আলো নিংড়ে নিয়ে ,
আকাশ মাটি ভরছে যে।
সিক্ত পায়ের আলতো ছোঁয়ায়..
তিরতিরিয়ে ঝর্ণা হয়ে,
পাহাড় হতে নামছে যে।
ও যে বন্য পাড়ার ছন্নছাড়া মেয়ে..
আকাশ বাতাস উদাস করে ,
বৃষ্টি হয়েছে ।
শ্যামলা সবুজ বন্য ফুলে..
মেঘলা চুলে গগণ ছুঁয়ে ,
রূপের আখর ভরছে যে।
ছুঁইছে দিক অন্ত ব্যপি...
সবুজ ঘাসের গালচে পাতি,
হরিৎক্ষেত্র গড়ছে যে।
ও যে বন্য পাড়ার ছন্নছাড়া মেয়ে..
ধন্য করে মাটির আঁচল,
স্বর্ণ হয়েছে।
সাতটি তারার তিমির হতে..
নিখাদ আলো নিংড়ে নিয়ে ,
আকাশ মাটি ভরছে যে।
সিক্ত পায়ের আলতো ছোঁয়ায়..
তিরতিরিয়ে ঝর্ণা হয়ে,
পাহাড় হতে নামছে যে।
ও যে বন্য পাড়ার ছন্নছাড়া মেয়ে..
আকাশ বাতাস উদাস করে ,
বৃষ্টি হয়েছে ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন