![]() |
| জয়জয়দেবী : কিশলয় গুপ্ত |
হাওয়া ফিরে আসে; ফিরে যায় হাওয়া
বয়সের আসা যাওয়া
ভালো জানে মজে পড়া নদী
তুমি ভুল করে ফিরে আসো যদি
সমঝোতা লিখে দেবো খুনে।
বেপাড়ার নানা রঙ আগুনে
বয়সী চামড়া কালো হয়- ঝলসায়
মাটি উন্মুখ নিয়মে হাহাকার জল চায়
তবু। গ্রাম পথ পুড়ে
হারায় মোড়ের ওদিকে মোড় ঘুরে।
আমি তো একই দিনে তিনবার
চেষ্টা করি কাল ধরে সময় চিনবার
আর ক্ষয়ে যাই। মহলের থামে
তখন বৃষ্টি নামে
নামে নামে নাচে জন্মছক
বাসন্তী রঙ শাড়ী- দেবী তোর হক।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন