![]() |
| তবু আশা : শিবরাম ভূঞ্যা |
‘আশা’ ছোট একটি শব্দ-
যাকে ঘিরে মানুষ এক বুক
বাঁচার স্বপ্ন দেখে, এবং
খুঁজে চলে জীবনের সুখ।
মানুষের আশা ভঙ্গ হয়
এবং চাষা বার বার মরে;
মাকড়সার জাল বোনা দেখে
রবার্ট ব্রুস আবার যুদ্ধ করে।
এবার জেতার মানসিকতা আর
হারের সম্ভাবনা জেনে যুদ্ধে নামি,
জয়-পরাজয় এক সূত্রে বাঁধি-
বুঝি জীবন কত দামী।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন