![]() |
| মিলন যোগ : উমা দে |
অনেক দিন পর আলগোছে বসে আছি মোড়ায়।
হাতের কাছে খাতাটা নিসপিস করছে, ওকে নিতে বলছে বার বার।
কত দিনের সখ্যতা ঝোলার তালে তালে।
শীতের ওড়নী ফাগুনের আগুন গ্রীষ্ম বর্ষা মৌসুমে মাখামাখি হ্ওয়ার ব্যাকুলতা-
সব ওর আর কলমের সাথে।
তারপর অবহেলা করা কি সম্ভব?
নিলাম ওকে আর ওর মিষ্টি বোন কলমটাকে, ছুটি নেওয়া মনটাও এসে উপস্থিত।
ওদের সবাইকে এক করে তোমাদের কাছে এলাম হৈমন্তিক শুভেচ্ছা বন্ধু সবাই...
গোলা ভরছে ধান্যে নবান্নের পার্বনে,
ইতু পূজে যারা গান গায় তাদেরকে নিয়ে সবাই এসো
হারিয়ে যেতে যেতে যদি আনা যায় চেষ্টা করতে ক্ষতি কি!
ছেঁড়া জামা,রিপু তালি ,গোটা-
রাজা- রানী সবাই এসো।
তাহলে সবাই মিলবো একসাথে মিলন মেলায়...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন